ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

টিকটকে লাইভের সময় গুলি করা হয় কোরআন পোড়ানো মোমিকাকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টিকটকে লাইভের সময় গুলি করা হয় কোরআন পোড়ানো মোমিকাকে।

প্রকাশ্যে পবিত্র কোরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে বুধবার (২৯ জানুয়ারি) রাতে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় তিনি টিকটকে লাইভ করছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদন মতে, সুইডিশ পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, ইরাকি এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি কোরআন পোড়ানোর বেশ কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত। 
 
জানা যায়, বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমের একটি আদালতে তার বিরুদ্ধে কোরআন অবমাননার মামলার রায় দেয়ার কথা ছিল। সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল মোমিকার। তবে তার আগেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাটি একটি বাড়ির ভেতরে ঘটেছে এবং যখন পুলিশ সেখানে পৌঁছায় তখন তারা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’ 
 
পরে, পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা হত্যার তদন্ত শুরু করেছে। ডেনমার্কের পুলিশকেও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। তবে নিহত ব্যক্তি মোমিকা কি না, অর্থাৎ সরাসরি তার নাম উল্লেখ করেনি পুলিশ।
 
এদিকে পুলিশ জানিয়েছে, তারা গুলির এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় রাতারাতি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটররা তাদের আটক করেছে।’
 
প্রসিকিউটর রাসমাস ওমান আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, ‘আমরা খুব প্রাথমিক পর্যায়ে আছি। অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে।’ 
 
সুইডিশ মিডিয়া বলছে, মোমিকা যখন গুলিবিদ্ধ হয়, তখন সে টিকটকে লাইভ স্ট্রিমিং করছিল। গণমাধ্যমের তথ্য মতে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিকটকের সেই লাইভটি বন্ধ করেছে। অর্থাৎ, গুলিবিদ্ধ হওয়ার পরও মোমিকার টিকটক থেকে লাইভ চলছিল। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে