ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সুবিয়ান্তোর ফোন, ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সুবিয়ান্তোর ফোন, ভিডিও ভাইরাল।

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ফোন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। মঙ্গলবার (১২ নভেম্বর) একটি সরকারি সফরে ওয়াশিংটনে পৌঁছে তিনি ট্রাম্পকে ফোন করেন। এর একটি ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন সুবিয়ান্ত যা এরই মধ্যে ভাইরাল হয়েছে।

প্রাবোও সুবিয়ান্তো এর আগে বলেছিলেন যে, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন তিনি। এরইমধ্যে চীন সফর শেষ করে ওয়াশিংটনে সরকারি সফরে গেলেন। এর আগে গত মাসে দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন সুবিয়ান্তো। ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ওয়াশিংটনে নেমে তিনি যে ট্রাম্পকে ফোন করেছিলেন; সেই ভিডিও তিনি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন; যা নিয়ে সবার মধ্যে তুমুল আগ্রহ দেখা দিয়েছে। ফোনে তিনি ট্রাম্পকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
 
সুবিয়ান্তো তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা ট্রাম্পের সাথে ফোনালাপের ভিডিওতে বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে উড়ে এসেছি, স্যার।’ 

সোমবার ওয়াশিংটনে পৌঁছানোর পর তিনি এই ফোন করেছিলেন বলে জানিয়েছে সুবিয়ান্তোর কার্যালয়। কিন্তু তিনি ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন কিনা জানতে চাইলে কোন কিছু জানানো হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার নির্বাচনী বিজয়কে বিস্ময়কর বলে বর্ণনা করেছেন। ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় সফলতা বলেও উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো একজন সম্মানিত মানুষ। সুবিয়ান্তো খুব ভালো ইংরেজি বলেন বলেও প্রশংসা করেন ট্রাম্প। 
যার উত্তরে ইন্দেনেশিয়ার সাবেক বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবোও সুবিয়ান্তো বলেন, ‘আমার সমস্ত প্রশিক্ষণ আমেরিকান, স্যার।’

প্রচারাভিযানের সময় ট্রাম্পকে হত্যার চেষ্টায় দুঃখ প্রকাশ করেন সুবিয়ান্তো। তিনি বেঁচে যাওয়াতে স্বস্তির কথাও জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
 
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি খুব ভাগ্যবান। আমি সঠিক সময়ে সঠিক জায়গায় থেকেছি। অন্যথায় আমি এখন আপনার সঙ্গে কথা বলতে পারতাম না।’
 
প্রবোও সুবিয়ান্তো ওয়াশিংটনে বেশ কয়েকটি মার্কিন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে তার কার্যালয় জানিয়েছে। ফ্রি-পোর্ট ম্যাকমোরান এবং এনার্জি কোম্পানি শেভরনসহ অন্যান্য কোম্পানিকে ইন্দোনেশিয়ায় বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সুবিয়ান্তো। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে