ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি ‘সম্পূর্ণ মিথ্যা’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি ‘সম্পূর্ণ মিথ্যা’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা বলার বিষয়টি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে ক্রেমলিন।

সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, রোববার (১০ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ইউরোপে ওয়াশিংটনের বিশাল সামরিক উপস্থিতির কথাও উল্লেখ করেন।
 
তবে ওয়াশিংটন পোস্টের এ তথ্য অস্বীকার করেছে ক্রেমলিন।
 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন,  

এটি সম্পূর্ণ অসত্য। এটি একটি কল্পকাহিনী। এটি শুধুমাত্র মিথ্যা তথ্য। পুতিন ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।

পেসকভ আরও বলেন, ‘এটিই সুস্পষ্ট উদাহরণ যে, যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তার মান কেমন। এমনকি কখনও কখনও স্বনামধন্য প্রকাশনাগুলোতেও এরকম তথ্য প্রকাশিত হচ্ছে।’
 
ট্রাম্পের সঙ্গে পুতিনের কোনো যোগাযোগের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পেসকভ বলেন, ‘এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।’
 
এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচির ব্ল্যাক সি রিসোর্টে একটি আন্তর্জাতিক ফোরাম সম্মেলনের একটি প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে (ট্রাম্প) অভিনন্দন জানাচ্ছি।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে