ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

ঢাকায় এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি কম্পন ধরা পড়ে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীতে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুই দফা ভূকম্পন অনুভূত হয়। প্রথম কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে এবং পরেরটি আসে ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে। হঠাৎ পরপর এই দুই কম্পনে শহরের মানুষের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়। এক সেকেন্ড পর হওয়া দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৩, যার উৎস ছিল নরসিংদি জেলা। প্রথমে উভয় ভূমিকম্পের উৎস বাড্ডা বলা হলেও পরে তিনি তথ্য সংশোধন করে উৎপত্তিস্থলের এই পার্থক্য স্পষ্ট করেন।

এর আগে সকালেও নরসিংদীর পলাশ উপজেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার কম্পনটি সেখানে অনুভূত হয়েছিল।

একদিন আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া আরেকটি ভূমিকম্প সারা দেশে অনুভূত হয়। এতে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০০-র বেশি মানুষ আহত হওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৫৬ বার পড়া হয়েছে