ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কে অবরোধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবি পূরণের দাবিতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারা সাহেপ্রতাপ এলাকায় সড়কে নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ছয় দফা দাবির পক্ষে সারাদেশের সঙ্গে একযোগে নরসিংদীতেও কর্মসূচি পালন করেছে সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকালে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচিতে জেলার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের আহ্বানে একাত্মতা প্রকাশ করে তারা এই ছয় দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া রায়ের প্রেক্ষিতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি প্রতিহত করা, সংশ্লিষ্টদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা এবং ওই পদবির নাম পরিবর্তন করা।

তারা আরও দাবি জানান, ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে এবং সেই নিয়োগবিধি সংশোধন করতে হবে। পাশাপাশি, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম চালুর মাধ্যমে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনার দাবি জানান শিক্ষার্থীরা।

এছাড়া, উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের দাবির পাশাপাশি, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করে নিম্নপদে নিয়োগ দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩০২ বার পড়া হয়েছে