ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে রেকর্ড জয়ে ব্রাজিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল প্রদর্শন করল ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এশিয়ার দেশটিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এটি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় জয়। এর আগে ২০২২ সালে তারা জিতেছিল ৫-১ গোলে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। ১৩ মিনিটেই এগিয়ে যায় দলটি। ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস থেকে গোলটি করেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান। ডি বক্সে একা পেয়ে চিপ শটে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধের শেষের দিকে আসে রদ্রিগোর দুর্দান্ত গোল। ৪০ মিনিটে ডান দিক থেকে আক্রমণ শুরু করে বলটি ঘুরে যায় বাঁ প্রান্তে ভিনিসিউস জুনিয়রের কাছে। তিনিও বুদ্ধিমত্তার সঙ্গে বল বাড়িয়ে দেন রদ্রিগোর দিকে। ক্যাসেমিরোর সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে রিয়াল মাদ্রিদ তারকা বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও জোড়া আঘাত হানে ব্রাজিল। ৪৭ মিনিটে কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জাইয়ের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করেন এস্তেভাও। দুই মিনিট পর ভিনিসিউসের অ্যাসিস্টে রদ্রিগোও নিজের দ্বিতীয় গোলটি করেন, তাতে ব্যবধান দাঁড়ায় ৪-০।

শেষ গোলটি আসে ম্যাচের ৭৭ মিনিটে। তখন দক্ষিণ কোরিয়া প্রায় সবাইকে নিয়ে আক্রমণে উঠেছিল। সুযোগ বুঝে দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় ব্রাজিল। ম্যাথুস কুনহার লম্বা পাস ধরে ভিনিসিউস এগিয়ে গিয়ে প্রতিপক্ষ রক্ষণের ফাঁক গলে বল জালে জড়ান।

অবশেষে ৫-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ, যা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড হিসেবে জায়গা করে নেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
১২২ বার পড়া হয়েছে