ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

দিল্লিতে অতি তীব্র তাপপ্রবাহ, রেড অ্যালার্ট জারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে হিট ইনডেক্সে (আর্দ্রতা বিবেচনায় তাপমাত্রা অনুভব করার মাত্রা) তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই অ্যালার্ট জারি করা হয়। এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

বুধবার (১১ জুন) শহরের বিভিন্ন অংশের আবহাওয়া স্টেশনের তথ্য যাচাই করে দেখা গেছে, রাজধানীতে বিরাজ করছে ৪০ দশমিক ৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দিল্লির আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অন্য এলাকাগুলোর মধ্যে পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) ও সফদরজং বেস স্টেশনে (৪৩.৩) উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে। শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও জারি করা হয়েছে রেড এলার্ট। অন্যদিকে জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে– রেড অ্যালার্ট মানে হলো জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

রাজ্যগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গরমজনিত অসুস্থতার ঘটনা বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে, শনিবার (১৪ জুন) থেকে কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেদিন। সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিরও।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে শুরু করে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে বলা হয় ‘মৃদু তাপপ্রবাহ’। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা ‘মাঝারি তাপপ্রবাহ’ বলে গণ্য হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় ‘তীব্র তাপপ্রবাহ’। আর তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা ‘অতি তীব্র তাপপ্রবাহ’ বলে গণ্য হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
১৪০ বার পড়া হয়েছে