ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি Logo ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬

নরসিংদী আদালতের গারদ থেকে পালাল ডাকাতি মামলার আসামি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নরসিংদী জেলা আদালতের গারদ থেকে সাগর (৩২) নামের এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতিকালে পুলিশের হেফাজত থেকে তিনি দৌড়ে পালিয়ে যান বলে জানা গেছে।

পলাতক সাগর নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সোমবার রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। পরদিন দুপুরে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর সময়ই ঘটে এ ঘটনা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “সাগর ডাকাতির প্রস্তুতি মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত ছিল। দুপুর দেড়টার দিকে তাকে আদালতে পাঠানো হয়, পরে খবর পাই সে গারদ থেকে পালিয়ে গেছে।”

এদিকে আদালত পরিদর্শক (ওসি) সাইরুল ইসলাম বলেন, “আমি বর্তমানে বাইরে আছি। আসামি পালিয়েছে কি না, বিষয়টি জেনে পরে জানাব।”

ঘটনা নিয়ে নরসিংদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহিরুল ইসলাম জুয়েল প্রশ্ন তোলেন, “আসামি যখন পুলিশের হেফাজতে থাকে, তখন তার হাতে হাতকড়া বা কোমরে রশি থাকার কথা। তারপরও সে কীভাবে পালাল? এটি নিশ্চয়ই পুলিশের গাফিলতি বা উদাসীনতার ফল, বিষয়টি তদন্ত হওয়া উচিত।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে