ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

নারায়ণগঞ্জ আদালতে বাদীকে মারধর, আইনজীবীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এক বাদী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগে মহানগর বিএনপির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী সাখাওয়াত হোসেন খানসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি করেছেন ব্যবসায়ী ইরফান মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা।

অভিযোগে বলা হয়, ইরফান মিয়ার কাছ থেকে ২৫ লাখ টাকা পাওনা ছিল অভিযুক্ত ইসমাইলের। টাকা ফেরত না দেওয়ায় ইরফান আগে থেকেই আদালতে মামলা করেছিলেন। সেই মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাখাওয়াত হোসেন খান।

গত রোববার হাজিরা দিতে আদালতে গেলে ইরফান ও তার পরিবারকে অভিযুক্তরা সাখাওয়াত হোসেনের নির্দেশে আক্রমণ করে। ইরফানের ছেলে জিদান বলেন, ‘আমার বাবাকে দেখেই হুমকি দেওয়া হয়, এরপর তার জুনিয়ররা হামলা চালায়। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে।’

জিদান আরও জানান, তিনি একজন আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার বক্সার, এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, যা তার ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
৩৩ বার পড়া হয়েছে