ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

নীলফামারীতে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নীলফামারীতে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী।

নীলফামারী করেসপন্ডেন্ট:

সরকারি মেডিকেল কলেজে ভর্তিতে চমক দেখালো নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ বছর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ৫৩ শিক্ষার্থী। প্রকৌশল, মেডিকেলসহ স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য বিবেচনায়, কলেজটিকে এই অঞ্চলের গর্বের প্রতিষ্ঠান হিসেবে দেখছেন স্থানীয়রা।

১৯৬৪ সালে সৈয়দপুর কারিগরি কলেজ হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে, ২০২১ সালে নামকরণ হয় ‘সৈয়দপুর বিজ্ঞান কলেজ’। ২২৬ শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৫০ জন। তার মধ্যে ৫৩ শিক্ষার্থী সুযোগ পেয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। সে হিসেবে প্রতি ৩ জনে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন একজন শিক্ষার্থী। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মেডিকেলে সুযোগ পাওয়া একজন ছাত্রী বলেন, বাবা-মা ও আমার স্বপ্ন ছিল ডাক্তারি পড়বো। এবার সেই স্বপ্নটা বাস্ববে ধরা দিয়েছে। এতে আমি অনেক খুশি।

একজন অভিভাবক বলেন, এ কলেজে শিক্ষার্থীরা সুষ্ঠু একটা প্রতিযোগিতা করে নিজেদের মধ্যে। কীভাবে একে অন্যকে ছাড়িয়ে ভাল রেজাল্ট করা যায়, এই স্পৃহার কারণে আজকের দিনে এত ভালো রেজাল্ট।

অন্য আরেক অভিভাবক বলেন, কলেজের ভাল পরিবেশ ও মানসম্মত শিক্ষাদানের ফলে বরাবরই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, পুরো বছর ধরে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও পারফরম্যান্স শতভাগ থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফল করছেন শিক্ষার্থীরা বলে জানান তিনি।

উল্লেখ্য, গত পাঁচ বছরে এই কলেজ থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ২১১ জন আর বুয়েটে ৬১ জন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১২৯ বার পড়া হয়েছে