ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এই সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা কলির পক্ষে প্রচারণা চলাকালে ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত চারজনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা দাবি করেছেন, একটি জনসভা শেষে ফেরার সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের পথরোধ করা হয়। এরপর বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় আহত তিনজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংঘর্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে