ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত ‘স্থগিত’ করেছে আফগানিস্তান: পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘাত আপাতত স্থগিত রাখা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে কাবুলে সামরিক লক্ষ্য অর্জনের কথা জানিয়ে তিনি এ ঘোষণা দেন।

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন, “আমাদের বন্ধু রাষ্ট্র কাতার ও সৌদি আরব সংঘাতের অবসান চায়। তাদের আহ্বানকে সম্মান জানিয়ে আমরা বর্তমানে সংঘাত স্থগিত করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের সাধারণ জনগণ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। “আমাদের কোনো সমস্যা নেই পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সঙ্গে,” বলেন তিনি।

তবে মুত্তাকি সতর্ক করে বলেন, “যখনই কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, তখন আফগানিস্তানের জনগণ, সরকারপ্রধান, উলামা ও ধর্মীয় নেতারা একসঙ্গে দেশের স্বার্থে লড়াইয়ে নামে।”

তিনি আরও জানান, যদি পাকিস্তান শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে আগ্রহী না হয়, তবে আফগানিস্তানের হাতে “অন্য বিকল্প”ও খোলা আছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৪১ বার পড়া হয়েছে