ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

পাকিস্তানে অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর ১৪ সদস্য নিহত, আহত অন্তত ২০

নিজস্ব সংবাদ :

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শনিবার (৪ অক্টোবর) বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় একটি বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠীর অন্তত ১৪ জন সদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই সশস্ত্র গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল এবং তারা ভারতের হয়ে প্রক্সি হিসেবে কাজ করছে।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা পর্যবেক্ষণের ভিত্তিতে সন্ত্রাসী অবস্থান নিশ্চিত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করা হয়। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধরে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

অভিযান শেষে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এর আগে, বালুচিস্তানের অন্য একটি এলাকায় পরিচালিত আরেক অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছিল। সেই ঘটনায়ও ভারতীয় মদদে পরিচালিত কর্মকাণ্ডের অভিযোগ এনেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে