ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

পাগলা মসজিদের ১১ দানবক্সে এবার মিললো রেকর্ড সোয়া ৯ কোটি টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

এবার পাগলা মসজিদের ১১টি দানবাক্স ও ট্রাঙ্ক থেকে মিলেছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৬টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সকালে শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও।

টাকাগুলো গণনার কাজে অংশ নেয় মসজিদ কমপ্লেক্স, মাদরাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদটির দানসিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। অর্থাৎ চার মাস ১১ দিন পর পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া টাকার অংক আজ নতুন রেকর্ড ছুঁয়েছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পর পর এই সিন্দুক খোলা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
৪৬৭ বার পড়া হয়েছে