ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রত্যেক ইসরায়েলি বন্দির জন্য ‘১ মিলিয়ন ডলার’ দিতে প্রস্তুত নেতানিয়াহু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রত্যেক ইসরায়েলি বন্দির জন্য ‘১ মিলিয়ন ডলার’ দিতে প্রস্তুত নেতানিয়াহু।

হামাসের কাছে আটক প্রত্যেক ইসরায়েলি বন্দিকে মুক্তির জন্য ‘১ মিলিয়ন ডলার’ অফার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে মরিয়া নেতানিয়াহু। এ প্রচেষ্টার অংশ হিসেবে প্রত্যেক বন্দি মুক্তির জন্য ‘এক মিলিয়ন ডলার’ অফার করতে প্রস্তুত তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বন্দি মুক্তিদাতা ও তাদের পরিবারের লোকদের গাজা থেকে বের হওয়ার ক্ষেত্রে ‘নিরাপদ পথের’ গ্যারান্টি দিতেও প্রস্তুত রয়েছেন।

এদিকে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে