ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

বিদেশিদের চাপে সাবের হোসেনকে মুক্তি দিয়েছে সরকার: নুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিদেশিদের চাপে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেয়া হয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘বিদেশিদের চাপে সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেয়া হয়েছে। কোনোভাবেই তাকে ছাড়া উচিত হয়নি। স্বৈরাচার সরকারের দোসর সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন, তাহলে গ্রেফতার করেছিলেন কেন? আবার সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেফতার করলেন? কেন ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে পারলেন না?’

নুর বলেন, ‘আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেফতার করার পর যদি ছেড়ে দেয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও ভিন্নরূপে আবির্ভূত হবে। এ রকম কিছু হলে চলে যাওয়ার পর আপনাদেরও অপমান-অপদস্থ হতে হবে।’

প্রশাসনে জামায়াত-বিএনপিপন্থি কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সম-অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে