ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারীকরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) বিকেলে কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি ছিলেন তার স্ত্রী জোবাইদা রহমান।

বক্তৃতার সময় স্থানীয়দের সঙ্গে বেশ আন্তরিক ও রসিক ভঙ্গিতে কথা বলেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে বক্তব্য থামিয়ে তিনি মজা করে বলেন, তার ক্ষুধা লেগেছে এবং খাওয়ার সময় হয়ে গেছে। এতে উপস্থিতদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়।

প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। আগামী ৩০ তারিখের মধ্যে ২৩টি উপজেলায় এই কার্ড বিতরণ সম্পন্ন করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে ৪ কোটি পরিবারের মধ্যে এটি পৌঁছে দেওয়া হবে।

বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, অতীতে দেশের বিপুল অর্থ পাচার হয়েছে, সেই অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমেই জনগণের কল্যাণে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রামভিত্তিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে, তাই তাদের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। নারী-পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

এ সময় স্থানীয়ভাবে বাগবাড়ীকে উপজেলা ঘোষণার দাবি উঠলে প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, জ্বালানি আমদানিতে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংকটের কারণে উন্নয়ন পরিকল্পনায় ভারসাম্য রাখতে হচ্ছে।

অনুষ্ঠানে কয়েকজন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি একযোগে ৯১১ জন নারীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হয়।

পরে প্রধানমন্ত্রী চৌকিরদহ খালের খননকাজের উদ্বোধন করেন এবং নিজ গ্রামের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে বগুড়া সার্কিট হাউসে ফিরে যান। সন্ধ্যায় তিনি শহরের একটি জনসভায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
১৯ বার পড়া হয়েছে