ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র

ব্যারিস্টার সুমনকে চুনারুঘাট থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্যারিস্টার সুমনকে চুনারুঘাট থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে চুনারুঘাট থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে চুনারুঘাট থানায় আনা হয়। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ডের শুনানি হয়। পরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আদালতের নির্দেশ মতে শুক্রবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কারাগার থেকে তাকে চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল থেকেই মামলা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববার আদালতে তোলা হতে পারে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সকালে প্রয়োজনীয় নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে চুনারুঘাট থানায় আনা হয়েছে। আমার মামলার সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। তবে তদন্তের স্বার্থে কি তথ্য পাওয়া গেছে তা এখনই বলা যাবে না। আমরা আরও জিজ্ঞাসাবাদ করব। আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়। এ ছাড়া হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের মামলা এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে