ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

ব্রাজিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৭

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্রাজিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৭।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকায় পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে কয়েকজন।

সোমবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস গিরিখাদে পড়ে যাওয়ার পর ১৭ জন নিহত হয়েছেন।
 
নিহতদের শনাক্ত করতে এবং বাসের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ। প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বাসটি ২০ মিটার (৬৫ ফুট) গভীর খাদে পড়ে গিয়েছিল। দুর্ঘটনায় ‘বেশ কিছু’ মানুষ আহত হয়েছেন।
 
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, যত্ন এবং যথাযথ সমর্থনের কাজে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে।’
 
তিনি দুর্ঘটনায় জড়িতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আলাগোয়াস প্রদেশের গভর্নর পাওলো দান্তাস এক্সে দেয়া এক পোস্টে এই ট্র্যাজেডির ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছেন।
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাসটি প্রায় ৪০ জন লোককে পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও ডস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে পথিমধ্যে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে