ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো Logo রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী

ব্রাজিল-চিলি ও আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ: সময় ও সম্প্রচারের ঠিকানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হবে তাদের ম্যাচ দুটি।

সকাল ৬টা ৩০ মিনিটে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর তার এক ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৫টা ৩০ মিনিটে, বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা।

চোটের কারণে ব্রাজিলের দলে নেই নেইমার। অন্যদিকে, এই ম্যাচটি আর্জেন্টিনার ঘরের মাঠে লিওনেল মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। এজন্য তার পরিবারও গ্যালারিতে উপস্থিত থাকবে বলে জানা গেছে।

কোথায় দেখা যাবে ম্যাচগুলো
উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে ম্যাচ দুটি দেখা যাবে beIN Sports, Fox Sports এবং Globo চ্যানেলে। এছাড়া নির্দিষ্ট কিছু অ্যাপ ও সামাজিক মাধ্যমে ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা। ‘Sportzfy’ অ্যাপেও দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা।

পয়েন্ট টেবিলের অবস্থা
ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তৃতীয় স্থানে। তাই কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচটিকে মূলত দল গঠনে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে ব্যবহার করবেন।
আর্জেন্টিনাও আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে প্রভাব ফেলবে না। তবে মেসির সম্ভাব্য শেষ হোম ম্যাচ হওয়ায় এটি আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ আবেগের।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
৯৫ বার পড়া হয়েছে