ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো খালেদা জিয়াকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনে হাউস অব লর্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণকারীরা তাকে স্মরণ করেন।

‘তারেক রহমানের নীতি ও রাজনীতি: সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এ আন্তর্জাতিক আলোচনায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, লর্ডস, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ভয়েস ফর বাংলাদেশ ইউকে।

সেমিনারে আলোচকরা বাংলাদেশের আগত জাতীয় নির্বাচন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক। সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড হোসাইন।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস-কার্টিস এবং আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও, এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১১৫ বার পড়া হয়েছে