ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

ভারত-পাকিস্তান উভয়কে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। পারস্পরিক স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে।

উল্লেখ্য, কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মিরে অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন। ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে