ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব আবারও নিজেকে দিলেন ট্রাম্প

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি থামানোর ক্ষেত্রে নিজের ভূমিকাকেই আবারও সামনে আনলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত রবিবার (৩ আগস্ট), নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তার প্রচেষ্টার কারণেই ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ ঠেকানো সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, তিনি হস্তক্ষেপ না করলে দুই দেশের মধ্যে উত্তেজনা এমন মাত্রায় পৌঁছাতো, যা শেষ পর্যন্ত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারতো।

পাক-ভারত যুদ্ধ নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা চলছে। ভারতের সরকারি মহল থেকে বলা হচ্ছে, পাকিস্তানের অনুরোধের ভিত্তিতেই ভারত সামরিক অভিযান বন্ধ করেছে। তবে ট্রাম্পের বক্তব্য ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর মাঝে বিতর্কের জন্ম দেয়।

এরপর ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন, যুদ্ধ এড়াতে তার কূটনৈতিক পদক্ষেপই মূল ভূমিকা পালন করেছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ২৬ জন। হামলার প্রায় দুই সপ্তাহ পর ভারত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় থাকা নয়টি লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল। উভয় দেশই পরমাণু শক্তিধর হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
২৫৮ বার পড়া হয়েছে