ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

ভারত-পাকিস্তান সংকটে কৃতিত্ব না পাওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প: মার্কিন বিশ্লেষক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মার্কিন কৌশল বিশেষজ্ঞ অ্যাশলে জে. টেলিস জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তিনি প্রতারিত হয়েছেন, কারণ ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে তাঁর ভূমিকার স্বীকৃতি তিনি পাননি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি।

টেলিস বলেন, ২০২৫ সালের মে মাসে দুই প্রতিবেশী দেশের সামরিক উত্তেজনা প্রশমিত হওয়ার জন্য ট্রাম্প নিজেকে প্রধান ভূমিকার দাবিদার মনে করলেও ভারত সে কৃতিত্ব অস্বীকার করেছে। এতে ট্রাম্পের অসন্তোষ তৈরি হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান ও ভারতের মধ্যে মে মাসের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি হয়। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কারণেই এ সমঝোতা হয়েছে। কিন্তু নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ভূমিকা নাকচ করলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

এদিকে, সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা কড়া সমালোচনা করে বলেন, ভারতের এই বাণিজ্য কার্যক্রম পুতিনের ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে অর্থ জোগাচ্ছে। ট্রাম্প যদিও এর আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি চাইলে কয়েক ঘণ্টার মধ্যেই এ যুদ্ধ শেষ করতে পারবেন।

ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, নয়াদিল্লি রাশিয়ান তেল আমদানির মাধ্যমে কৌশলগতভাবে মুনাফা অর্জনের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে