ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পে প্রাণহানি–আহতে গভীর শোক প্রকাশ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই শোক বার্তা প্রদান করেন।

বিবৃতিতে তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত দুই শিশুসহ ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ডা. শফিকুর রহমান নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিবৃতির শেষাংশে জামায়াত আমির বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি বাড়ানো জরুরি। পাশাপাশি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করার দায়িত্ব সরকারের। তিনি আশা প্রকাশ করেন, ধৈর্য ও সাহসিকতার মাধ্যমে জনগণ এই দুর্যোগময় পরিস্থিতি সফলভাবে অতিক্রম করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে