ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

মহেশপুর সীমান্তে ১৮ বাংলাদেশি আটক—ভারতে প্রবেশের চেষ্টায় ধরা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোট ১৮ জন বাংলাদেশিকে আটক করেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী এবং ৪ শিশু রয়েছে। তারা নড়াইল, যশোর, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৫৮ বিজিবির আওতাধীন বাঘাডাঙ্গা ও খোশালপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতগামী ওই ১৮ জনকে আটক করে।

একই সময়ে উথলী ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩০ বার পড়া হয়েছে