ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত বেড়ে ৯৪

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত বেড়ে ৯৪।

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। রোববার (২২ ডিসেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, প্রাণহানির পাশাপাশি এই ঝড়ে দেশটিতে হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর, বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ সাইক্লোনের প্রভাবে ৬ লাখ ২২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতের সংখ্যা ৭ শতাধিক। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নামপুলা, মেম্বা, নিয়াসা ও মেকুফি রাজ্য।

ঝড়ের প্রভাবে স্কুলসহ ধ্বংস হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পড়াশোনা বন্ধ হয়ে আছে লক্ষাধিক শিক্ষার্থীর। ফ্রান্সের মায়োটে ভয়াবহ তাণ্ডব চালানোর পর, গত ১৫ ডিসেম্বর মোজাম্বিক, মালাউয়ে ও জিম্বাবুয়ে আঘাত হানে সাইক্লোন চিডো।

চিডোর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২৬০ কিলোমিটার। প্রথম ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে আড়াইশ’ মিলিমিটার। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে দেশটির প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
২১৬ বার পড়া হয়েছে