ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাশিয়ায় নিজেদের সৈন্য পাঠানো নিয়ে স্বীকার কিংবা অস্বীকার —কোন উত্তরই দেয়নি উত্তর কোরিয়া। তবে স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দেশটি প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে তাদের সৈন্য পাঠিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং-এর সামরিক বাহিনী দাবি করেছে যে, তাদের সৈন্যরা ইউক্রেনের কুরস্ক সীমান্ত অঞ্চল পুরোপুরি মুক্ত করার জন্য রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে। দেশটির নেতা কিম জং উনের নির্দেশে এটি করা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার চীফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসা করার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে। মস্কোও এই প্রথম প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ স্বীকার করেছে।

তিনি একই সাথে দাবি করেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠা করেছে রাশিয়া। ইউক্রেন অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে।

দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছিলো যে পিয়ংইয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সৈন্য পাঠিয়েছে। কেসিএনএ বলছে, এই সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে পারস্পারিক প্রতিরক্ষা চুক্তির আওতায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১২৪ বার পড়া হয়েছে