ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

রাতভর হামলায় দিশেহারা ইসরায়েল, এখনও নিখোঁজ ৩৫

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইসরায়েলে চালানো ইরানের রাতভর হামলায় এখনও অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে। শনিবার (১৪ জুন) রাত থেকে শুরু হয় এ হামলা।

হাইফা শহরের বেত ইয়াম এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে তেহরানের মিসাইল। যাতে ধসে পড়ে ভবনটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, তেলআবিবে ইরানের হামলা নিহত হয়েছেন আরও এক ইসরায়েলি। দু’দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এসময় আহত হয়েছেন দুই শতাধিক। এরমধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ।

ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত দু’দিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল-ড্রোন ছুঁড়ছে তেহরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
৮৩ বার পড়া হয়েছে