ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড় Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

লেবাননে যুদ্ধবিরতি চান নেতানিয়াহু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতি চান নেতানিয়াহু।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুই মার্কিন দূতের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে আসা যেকোনো নিরাপত্তার হুমকি মোকাবিলার ক্ষমতা ইসরাইলের হাতে রাখা ও দেশটির উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তনের শর্তে নেতানিয়াহু যুদ্ধবিরতিতে মত দিয়েছেন।

উত্তর ইসরাইলের মেতুলায় লেবানন থেকে আসারকেট হামলায় এক ইসরাইলি কৃষক ও চার বিদেশি কর্মীসহ পাঁচজন নিহত হওয়ার পরই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন।
 
ইসরাইল জানিয়েছে, কিরিয়াত আতা শহরের কাছে পৃথক হামলায় আরও দুই বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে বৈরুত জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে ছয় স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
 
নেতানিয়াহুর কার্যালয় দুই মার্কিন দূতকে বলেছে, ‘প্রধান শর্ত হলো… চুক্তিটি কার্যকর করার ও লেবাননের দিক থেকে নিরাপত্তার ইস্যুতে যেকোনো হুমকিকে নস্যাৎ করার জন্য ইসরাইলের ক্ষমতা থাকতে হবে।’
 
লেবানন ও গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা চালাতে আমেরিকান দুই দূত ব্রেট ম্যাকগার্ক ও আমোস হোচস্টেইন  ইসরাইলে গিয়েছেন। এর আগে বুধবার লেবাননের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, একটি যুদ্ধবিরতি চুক্তি আসন্ন।
 
এর আগে সূত্রগুলো রয়টার্সকে বলেছিল, লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ বাস্তবায়নের অনুমতি দিতে রাজি, যা ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করবে। এর ফলে হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণ থেকে তার সশস্ত্র উপস্থিতি গুটিয়ে নিতে বাধ্য হবে।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে