ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

শিল্প মালিকদের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের একটি প্রতিনিধি দল রোববার (১৪ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেন। বসুন্ধরায় তার বাসভবনে অনুষ্ঠিত এই সৌজন্য বৈঠকের তথ্য সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানায় দলটি।

প্রতিনিধি দলে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানছুর, ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

বৈঠকে জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম এবং চিকিৎসক ডা. খালিদুজ্জামানও উপস্থিত ছিলেন। সেখানে দেশের শিল্প খাতের সম্ভাবনা, নতুন বিনিয়োগের পরিবেশ, শ্রম আইন ২০২৫ এবং চলমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

শিল্প মালিকরা রাজনৈতিক দলগুলোর কাছে কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান। জবাবে ডা. শফিকুর রহমান শ্রমিক-মালিক সম্পর্ক জোরদার করে শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখার গুরুত্ব তুলে ধরেন এবং শারীরিক খোঁজখবর নিতে আগমনের জন্য প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১৮৫ বার পড়া হয়েছে