ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সিলেটের টুকেরবাজারে কিশোরদের বিরোধ ঘিরে কয়েক গ্রামের সংঘর্ষ, আহত একাধিক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সিলেটের টুকেরবাজার এলাকায় দুই কিশোরের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে বহু মানুষ আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে কুমারগাঁও ও সাহেবের গাঁওয়ের বাসিন্দারা দুই কিশোরের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ এতে অংশ নেন। সংঘর্ষের সময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন এবং প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা চলতে থাকে।
ঘটনার কারণে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলাকায় কিছু দোকানপাটেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৬৬ বার পড়া হয়েছে