ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে নুসরাত জাহান আনিকা (১৬) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে পরিবার ও এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গত শুক্রবার সাদিপুর এলাকার একটি কোচিং সেন্টার থেকে পড়াশোনা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন আনিকা। প্রতিদিনের মতোই সে নির্দিষ্ট সময়েই বাড়ি ফেরার কথা থাকলেও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও সে না ফিরলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন।

নুসরাত জাহান আনিকা উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলামের একমাত্র মেয়ে এবং স্থানীয় সাদিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সময় আনিকার গায়ে বোরকা ও হিজাব ছিল এবং তার গায়ের রং ফর্সা বলে জানা গেছে।

ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আনিকার পরিবারে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় এলাকাবাসীও মর্মাহত। মেয়েটিকে দ্রুত খুঁজে পেতে প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

কোনো ব্যক্তি আনিকার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বার পড়া হয়েছে