ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য Logo আসিফের দাবি: প্রকৃত জনগণের সরকার গঠিত হলে সংবিধান বাতিল হবে Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২ Logo দেশে ফিরলে আটক হবেন অভিনেতা জাহের আলভী Logo কুয়েতের আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ ১৫ ফাইটার জেট Logo ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ও আমিরাতে নিহত বহুজন, আহত শতাধিক Logo ফুটবলে আসছে নতুন নিয়ম, জুন থেকে কার্যকর করবে আইএফএবি

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় চার জেলে গ্রেপ্তার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের নিষিদ্ধ অংশে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১১ অক্টোবর) সকালে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম–১ দুধরাজ খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লিটন মাতুব্বর (৪৫), তাইজুল ইসলাম (১৮), আ. খালেক মৃধা (৫০) এবং হামিদ হাওলাদার (৫২)। তারা সবাই বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ও সোনাতলা গ্রামের বাসিন্দা।

অভিযানের সময় বনরক্ষীরা ঘটনাস্থল থেকে দুটি নৌকা, দুটি জাল, প্রায় এক মন গলদা চিংড়ি এবং ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ জব্দ করেন। এসব মাছের বাজারমূল্য প্রায় এক লাখ টাকার মতো বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে টিম লিডার দিলিপ মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলে দলের নেতা লিটন মাতুব্বরসহ চারজনকে ধরা হয়। বন বিভাগের কাছে লিটনের বিরুদ্ধে আগে থেকেই নিষিদ্ধ এলাকায় মাছ ধরার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ জুলাই একই এলাকায় তার ২৮টি চরপাটা জালও জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, আটক চার জেলের বিরুদ্ধে বন আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
৯১ বার পড়া হয়েছে