ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্কের মেয়র মামদানির

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

স্টারবাকস কর্মীদের ন্যায্য চুক্তির দাবিকে সমর্থন জানিয়ে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জনপ্রিয় এই কফি ব্র্যান্ড বয়কট করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ তিনি ঘোষণা করেন, শ্রমিকরা ধর্মঘটে থাকা অবস্থায় তিনি স্টারবাকস থেকে কোনো পণ্য কিনবেন না এবং সাধারণ মানুষকেও একই পথে হাঁটার অনুরোধ জানান।

‘রেড কাপ ডে’ উপলক্ষে শুরু হওয়া এই আন্দোলনকে বলা হচ্ছে ‘রেড কাপ বিদ্রোহ’। যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি শহরে কর্মীরা একসঙ্গে ধর্মঘটে নেমেছেন, যা কোম্পানির সবচেয়ে ব্যস্ত সময়কে বড় ধরনের চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেডের অভিযোগ, প্রতিষ্ঠানটি শ্রমিকদের সঙ্গে ন্যায্য চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে না। আলোচনায় অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা।

তবে স্টারবাকস কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক। কোম্পানির দাবি অনুযায়ী কর্মীরা ঘণ্টায় গড়ে ১৯ ডলার বেতন পান, আর সুবিধাসহ আয় দাঁড়ায় ৩০ ডলারের বেশি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৪২ বার পড়া হয়েছে