ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি।

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের বাহুবলে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। তারা হলেন- সিলেটের শাহপরান থানার চৌকিদীঘি গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমীর হোসেন, বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান ও একই উপজেলার মহিব উল্লাহর ছেলে মনির মিয়া।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের কাছে একটি ভাড়া বাসার তৃতীয় তলায় খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে ছিলেন কাচামাল ব্যবসায়ী সনজিত দাসের স্ত্রী অঞ্জলি দাস (৩০) ও তার মেয়ে পূজা রানী দাস (৮)। মধ্যরাতে ডাকাতদল তাদের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদের চিনে ফেলায় মা মেয়েকে গলাকেটে হত্যা করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় তারা। সকালে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর অঞ্জলি দাসের স্বামী সনজিত বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ ২০২২ সালের ৩১ আগস্ট উল্লেখিত ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ৩ জনের ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট হাবিবুর রহমান খান জানান, আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছে সনজিত দাসের পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
২৭৩ বার পড়া হয়েছে