ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

হাতে হাতকড়া কাঁধে মায়ের লাশ, ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

হাতে হাতকড়া পরে মায়ের লাশ কাঁধে নিয়ে দাফনে যাচ্ছেন ছেলে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। চলছে আলোচনা-সমালোচনা। ছবিটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি।

জানা গেছে, গত ১৪ নভেম্বর নাশকতা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। এর মধ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার মা আলেয়া খাতুনের মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মায়ের দাফন এবং জানাজায় অংশ নিতে ওইদিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এসময় পুলিশ প্রহরায় তাকে দাফন কাজে অংশ নিতে দেখা যায়। হাতে পরানো ছিল হাতকড়াও।

এ ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম বলেন, পরিবেশ পরিস্থিতি ও আসামির ধরন হিসেবে পুলিশ এমন উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রেও আইনি নীতি অনুসরণ করা হয়েছে। একইভাবে অনেক সময় আসামির নিরাপত্তার স্বার্থে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। মূলত মামলা ও আসামির ধরন বুঝে এমন ব্যবস্থা নেয়া হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে