ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

৮০ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরাইল, নিহত প্রায় শতাধিক ফিলিস্তিনি

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

গাজার শুজাইয়্যা এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন সরকার। ইসরাইল দাবি করছে, নিহতরা সীমারেখা অতিক্রম করে তাদের সেনাদের জন্য ‘হুমকি’ তৈরি করেছিল।

গাজা প্রশাসনের হিসাব অনুযায়ী, ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল অন্তত ৮০ বার সেই চুক্তি ভঙ্গ করেছে। এসব হামলায় নিহত হয়েছে ৯৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২৩০ জন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই তারা বিমান হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে” এবং তার দেশ শান্তি বজায় রাখতে কাজ করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজারেরও বেশি। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৪১ বার পড়া হয়েছে