ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পুলিশ বিভাগের সাতজন ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদমর্যাদার কর্মকর্তা অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

যেসব কর্মকর্তারা নতুন করে অতিরিক্ত আইজি হয়েছেন, তারা হলেন—

  • এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির
  • এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান
  • ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার
  • আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল
  • পুলিশ সদরদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম
  • হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম
  • চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ

প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের পূর্বানুমতির ভিত্তিতে সাতটি নতুন সুপারনিউমারারি (অতিরিক্ত) পদ তৈরি করে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এই পদগুলোতে নিয়োজিত কর্মকর্তারা অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ ছাড়লে, সেই পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সুপারনিউমারারি পদগুলোর কার্যকারিতা শুরু হবে সৃষ্টির তারিখ থেকে এবং তা এক বছরের জন্য বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পূর্বের দায়িত্বেই বহাল থেকে তাদের কাজ চালিয়ে যাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৩৮১ বার পড়া হয়েছে