ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়।

এখানে শিক্ষকরা নিজ নিজ ক্লাসরুমে উপস্থিত থেকে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করেন। শিক্ষার্থীরা বাসায় বসেই অনলাইনে ক্লাসে অংশ নেয়।

শিক্ষকদের মতে, বৈসাবি ছুটির কারণে আপাতত কলেজ শাখায় এই পাইলট কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে স্কুল পর্যায়েও এটি চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস এবং বাকি তিন দিন অফলাইন ক্লাস পরিচালনা করা হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আগেই অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সম্প্রতি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানিয়েছেন, কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে এই মডেল চালু করা হয়েছে। সফল হলে এটি ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারণ করা হতে পারে।

নতুন এই ব্যবস্থায় সপ্তাহের নির্ধারিত দিনে অনলাইন ও অফলাইন ক্লাস পালাক্রমে পরিচালিত হবে, যেখানে শিক্ষকরা বিদ্যালয়ে থেকেই অনলাইনে ক্লাস নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৬ বার পড়া হয়েছে