ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউটে ব্রাজিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। শনিবার (৮ নভেম্বর) আল রায়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পায় লাতিন আমেরিকার তরুণ দলটি।

এর আগে হন্ডুরাসের বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে শুরু করেছিল তারা। টানা দুই জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে আছে ব্রাজিল। একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে জাম্বিয়া ৫-২ গোলে হারায় হন্ডুরাসকে এবং তারাও নকআউট নিশ্চিত করে। আগামী ম্যাচে জাম্বিয়া ও ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হবে কে হবে গ্রুপচ্যাম্পিয়ন আর কে রানার্সআপ।

এ পর্যন্ত ইতালি, পর্তুগাল ও আর্জেন্টিনাও দ্বিতীয় পর্বে জায়গা নিশ্চিত করেছে। তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে নকআউটের দৌড়ে রয়েছে তিউনিসিয়া, ইংল্যান্ড, মেক্সিকো, কলম্বিয়া, কাতার, কোস্টারিকা, নিউ ক্যালেডোনিয়া ও উগান্ডা।

অন্যদিকে, ইন্দোনেশিয়া ও হন্ডুরাস এখনও পয়েন্টশূন্য। দুই দল পরের ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। তবে নকআউটে যেতে হলে ১২ গ্রুপের মধ্যে অন্তত সেরা আট তৃতীয় দল হিসেবে থাকতে হবে।

টুর্নামেন্টের নকআউট রাউন্ড শুরু হবে ১৪ নভেম্বর থেকে। রাউন্ড অব সিক্সটিন অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, কোয়ার্টার ফাইনাল ২১ নভেম্বর, সেমিফাইনাল দুটি ২৪ নভেম্বর এবং ফাইনাল ম্যাচ ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই লুইস এদুয়ার্দোর হেডে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৩৩ মিনিটে কাইকে সান্তোসের শট প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে জালে প্রবেশ করে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ফিলিপে মোরাইস করেন দলের তৃতীয় গোলটি, যা হন্ডুরাসের বিপক্ষেও তার তৃতীয় গোল ছিল। দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে রুয়ান পাবলো করেন চতুর্থ এবং শেষ গোলটি—যিনি আগের ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৭৮ বার পড়া হয়েছে