ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে: তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফাইল ছবি

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে রাজনৈতিক দল এনডিএম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশে অস্থিরতা বাড়ছে। আর এই অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব হবেনা। এ সময়, পরিস্থিতি ঘোলাটে না করে অতিদ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের দশ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি মন্তব্য করে প্রশ্ন রাখেন, এটা কি সরকারের গাফলতি নাকি ক্ষমতার মোহে আচ্ছন্নতা। সেইসাথে, সরকার বিপ্লবের আকাঙ্ক্ষার দিকে মনোযোগী না হয়ে, বন্দর চুক্তিসহ বিভিন্ন জনবিরোধী চুক্তিকে প্রাধান্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।

অপরদিকে, সরকার বিনিয়োগ নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি উল্লেখ করে বলেন, দেশে বিনিয়োগের কোন লক্ষ্মণ নেই বরং এনবিআরের ভেঙে রাজস্বখাত ধ্বংস করা হচ্ছে। তাই দেশে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করার কোনও বিকল্প নেই বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
৪০৫ বার পড়া হয়েছে