ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

অন্তর্বর্তী সরকারের কাছে কী চাইলেন নুসরাত ফারিয়া?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হাসিনা সরকার পতনের পর সমালোচনার শিকার হন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। কাজ নিয়ে ততটা আলোচনায় নেই এখন। তবে তার সামাজিক মাধ্যমে দেখা যায় দেশ বিদেশে ঘোরার ছবি। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে অভিনয় করে নুসরাত ফারিয়া সবার নজরে আসেন। কিন্তু সরকার পতনের পরই তাকে বিপাকে পড়তে হয়। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী বিপ্লবের সময় তিনি দেশে ছিলেন না। গত ১০ জুলাই শো করতে কানাডা গিয়েছিলেন। ১৭ আগস্ট দেশে ফিরে নতুন এক বাংলাদেশের দেখা পান অভিনেত্রী।

দেশে ফিরলেও হাতে তেমন কোনো কাজ নেই তার। তিনি বলেন, ‘ক্যারিয়ার শুরুর পর এত দীর্ঘ সময় শুটিং সেটের বাইরে থাকিনি। দেশে যখনই কিছু হয় সবার আগে প্রতিক্রিয়াটা পড়ে বিনোদন অঙ্গনের ওপর। আমাদের মতো অভিনেতা-অভিনেত্রীদের কথা বাদই দিলাম; যারা লাইট, ক্যামেরা, প্রডাকশনে কাজ করেন কিংবা যারা দিন চুক্তিতে কাজ করেন তাদের কথা ভাবুন। তারা কেউ ভালো আছেন বলে মনে হয় না। বর্তমান সরকারের এদিকটায় নজর দেয়া উচিত। সাধারণ শিল্পী-কলাকুশলীদের জন্য ভাতের ব্যবস্থা করলে অন্তত পরিবার নিয়ে তারা বেঁচে থাকতে পারবে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি রাজনীতির মানুষ নই। বিচক্ষণতার সঙ্গে তাই বলতেও পারব না। দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।’
 
নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে