ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

অবশেষে ক্ষমা চেয়ে যা বললেন সাদিয়া আয়মান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অবশেষে ক্ষমা চেয়ে যা বললেন সাদিয়া আয়মান।

কিছুদিন ধরেই টক অব দ্য টাউন সাদিয়া আয়মান। একটি ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবে ফেসবুক লাইভে এসে ভক্তদের মাঝে বিড়ম্বনার সৃষ্টি করেছেন তিনি। যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। ফেসবুক লাইভ কাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

ঘটনাটি ঘটে সোমবার (২১ অক্টোবর) রাতে। তিনি মধ্যরাতে ফেসবুক লাইভে হাজির হন এক বিবর্ণ চেহারা নিয়ে। নাটকীয়ভাবে তিনি লাইভ উপস্থাপন করেন যা দেখে সব অনুসারীরা তাকে বিশ্বাস করে চিন্তায় পড়ে যান।

সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি লাইভে এসে সাদিয়া আয়মান বলেন, তিনি একটি ঘটনা শেয়ার করার জন্য বাধ্য হয়ে মধ্যরাতে লাইভে এসেছেন।

সেই ঘটনা সম্পর্কে অভিনেত্রী জানান, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানিনা, এটা কেনো হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।

এরপর ঘটনার বিস্তারিত তুলে ধরে সাদিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন আপনাদের সবার পরিচিত একটি রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’

অভিনেত্রীর সেই ফেসবুক লাইভে ভক্তরাও ঘাবড়ে যান। সকলেই তার খোঁজ নেয়ার চেষ্টা করেন। অনেকেই ধারণা করেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে।
 
তবে এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। স্পষ্ট হয়, পুরো ফেসবুক লাইভটি ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ।
 
এরপরই সাদিয়া আয়মানের ওপর ক্ষুব্ধ হন ভক্তরা। প্রচারণার এমন অপকৌশল নিয়ে সমালোচনায় মেতে ওঠেন তারা। অভিনেত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে একের পর এক প্রশ্ন তুলে কটাক্ষ করতে থাকেন।

পুরো বিষয়টি বুঝতে পেরে ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে ফেলেন সাদিয়া। তার প্রচারণার কৌশলটি ভক্তদের হৃদয়ে আঘাত দিয়েছে, সেটাও উপলব্ধি করেন তিনি।
 
অবশেষে ক্ষমা চেয়ে অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি তো একজন শিল্পী, যেই ওয়েব ফিল্মে কাজ করেছি তারা আমাকে অনুরোধ করে এরকম একটি প্রচারণা চালানোর জন্য। প্রথমে আমি তাদেরকে না বলে দেই। পরে কাজটি করলেও আমার ধারণা ছিল, সাধারণ মানুষ হয়তো বুঝবে, এটা কোনো সিনেমা বা নাটকের প্রচারণার অংশ।’

অভিনেত্রীর কথায়, ‘দেখুন, এরকম কোনো কাজ আমার আদর্শের সঙ্গে যায় না। তবুও প্রডাকশন হাউজের অনুরোধেই কাজটা করতে হয়েছে।’

ভবিষ্যতে আর এমন কাজ করবেন না উল্লেখ করে সাদিয়া আয়মান বলেন, ‘আমি জানি, এই ঘটনার পরে  অনেক মানুষের ভালোবাসা হারিয়ে ফেলেছি। জীবনেও এই ভুল আর কখনো করবো না।’
 
উল্লেখ্য, তার লাইভের পুরো ঘটনাই ছিল একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘বিভাবরী’ শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লে’তে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে