ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

মোস্তাফিজকে দলে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়ে কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে ফেসবুকে তাকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছে। প্রথম পোস্টে ‘মোস্তাফিজুরের সুইং—এখন ইডেনে’ লিখে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। শেষ পোস্টে তুলে ধরা হয় তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের উল্লেখযোগ্য পরিসংখ্যান।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ মানেই দেশের দর্শকদের বাড়তি আগ্রহ। গত কয়েক মৌসুমে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা গেছে। এর আগে কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব, আর এবারই প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হলেন মোস্তাফিজ। কেকেআরের ফেসবুক পেজে চোখ রাখলেই বোঝা যায়—শুধু দল নয়, দর্শকরাও ফিজকে নিয়ে প্রশংসায় মেতেছেন।

আইপিএল নিলামে এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মোস্তাফিজই, তবে এবারের অঙ্কটি সব রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৮ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন ২ কোটি ২০ লাখ রুপিতে। আর ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল ৬ লাখ ডলারে।

আইপিএলে এখন পর্যন্ত আটটি মৌসুমে অংশ নিয়ে মোস্তাফিজ ৬০ ম্যাচে শিকার করেছেন ৬৫টি উইকেট, যা তার অভিজ্ঞতা ও কার্যকারিতারই প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১০১ বার পড়া হয়েছে