ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্যে চাপ বেড়েছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে একই সময়ে খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

বিবিএস জানায়, আগস্ট মাসে সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা জুলাইয়ের তুলনায় শূন্য দশমিক ২৬ শতাংশ কম। জুলাই মাসে এ হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

তবে খাদ্যপণ্যের ক্ষেত্রে ভিন্ন চিত্র পাওয়া গেছে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে কিছুটা স্বস্তি এসেছে। জুলাইয়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ, আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশে।

এ ছাড়া গ্রাম ও শহরের সূচকে পার্থক্য লক্ষ্য করা গেছে। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি আগস্টে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে; এর মধ্যে খাদ্যে ৭ দশমিক ৫০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত ক্ষেত্রে ৯ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে শহরে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ২৪ শতাংশে; এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৮৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
১১৯ বার পড়া হয়েছে