ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

আগামীকাল প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার একটি প্রেস ব্রিফিং আয়োজনের ঘোষণা দিয়েছে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ। তিনি জানান, এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয়ে ব্রিফ করবেন। এ সময় গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধও জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন প্রেস ব্রিফিংয়ে নবনির্বাচিত সদস্যদের শপথ এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
৩৬ বার পড়া হয়েছে