ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আগুনের কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আগুনের কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ৮ সদস্যের তদন্ত কমিটি৷ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ১ নম্বর গেইট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা৷

কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলছেন সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাথে৷ এর আগে পুড়ে যাওয়া ৪টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক ইউনিট৷ পাশাপাশি আলাদাভাবে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল৷

এর আগে, বুধবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার ফাইটাররা। সর্বমোট ১৯টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের সময়, ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন এক ফায়ার ফাইটার।

নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট- তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে এই দুই কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৫০ বার পড়া হয়েছে