ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

আগুনে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য তিন দিন অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফের ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। আগামী তিন দিনের জন্য তাদের সব অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (১৯ অক্টোবর) বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনের ঘটনায় সব দিক বিবেচনা করে তদন্ত কার্যক্রম চলছে। কারও গাফিলতি বা অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাপ্ত অভিযোগগুলোও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেখ বশিরউদ্দীন আরও জানান, আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের ভেতরে অবস্থানরত ফায়ার স্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইট চার্জ নেওয়া হবে না।

বিজিএমইএ’র হিসাব অনুযায়ী, আগুনে ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে শুক্রবার ও শনিবারও আমদানি পণ্য ছাড় করা যাবে এবং সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকল্প হিসেবে থার্ড টার্মিনালে আমদানি করা পণ্য সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৯৫ বার পড়া হয়েছে