ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ প্রার্থীর আবেদন গ্রহণ, উত্তেজনাও ছড়ায় নির্বাচন ভবনে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের অষ্টম দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানি চলে বিকেল ৫টা পর্যন্ত। এদিন মোট ১১২ জন প্রার্থীর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪৫টি আপিল গৃহীত হয়েছে, ৩৭টি আবেদন খারিজ করা হয়েছে। পাশাপাশি ৯ জন প্রার্থী স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ২১টি আবেদন।
শুনানিকালে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল নিয়ে নির্বাচন ভবনে একাধিকবার হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০টি সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
৭২ বার পড়া হয়েছে